তোরসা নদীর তেরি বাঁধ ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী - The News Lion

তোরসা নদীর তেরি বাঁধ ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী

 


দি নিউজ লায়ন;  কোচবিহার হরিণচড়া সংলগ্ন গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পাশে তোরসা নদীর উপর তেরি বাঁধ ভাঙ্গার  ফলে আতঙ্কে এলাকাবাসী । রাজ্য সরকার ক্ষমতায় আসার পরই হরিণচড়া এলাকায় তোরসা নদীর পাশে তৈরি করা হয় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ । ইঞ্জিনিয়ারিং কলেজের কারণেই তার পাশ দিয়েই তোরসা নদীর উপর তৈরি করা হয়েছে বাঁধ।বাঁধের উপর নির্ভর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে ওই এলাকার গোটা গ্রাম। 


তবে লাগাতার বৃষ্টির ফলে কয়েকদিন আগে তোরসা নদীর জল বেড়ে গিয়েছিল । এই অবস্থাতে ঠিক ইঞ্জিনিয়ারিং কলেজের পাশেই   বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে ।বাঁধে দেখা গিয়েছে ফাটল ।ফাটল টি এত ভয়ঙ্কর । দ্রুত বাঁধটি সংস্কার করা না হলে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি ইন্ডিয়া কলেজের পাশে যে গ্রামটি রয়েছে সে গ্রামের মানুষ সহ ক্ষতির মুখে পড়বে । বাঁধটি নির্মাণ করেছিল সেচ দপ্তর ।এলাকাবাসী দাবি দ্রুত বাঁধটি সংস্কার করা হক । যেভাবে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল বন্যা আশায় একটা বড় ধরনের ক্ষতি হতে পারে ।


        জানাযায় ইঞ্জিনিয়ারিং কলেজ কারণে এই বাঁধ তৈরি করা হয়েছিল। বাঁধ তৈরি হবার কারণে এলাকায় অনেকটা উন্নয়ন হয়েছে। তবে এই বাঁধ ভেঙে গেলে একদিকে যেমন ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষতি হবে। ঠিক গুড়িয়াহাটি 2 গ্রাম পঞ্চায়েত অন্তর্গত হরিণচড়া গ্রামটি রয়েছে সেটিও ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করা হচ্ছে। এলাকা মানুষের দাবী প্রশাসনের পক্ষ থেকে হস্তক্ষেপ গ্রহণ করে বাধটি সংস্কার করা হোক।স্থনীয় পঞ্চায়েত সদস্য ফানি আলী বলেন, বিষয়টি বিডিও কে জানানো হয়েছে ।দ্রুত বাঁধটি সংস্কার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.